ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

সাংবাদিক

বিগ ব্যাশ লিগে (বিবিএল) নিজের প্রথম মৌসুমেই নজর কেড়েছিলেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই লেগস্পিনারের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে তাকে নতুন মৌসুমের জন্যও ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। ফলে আগামী আসরেও অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার সুযোগ পাচ্ছেন রিশাদ।

বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে রিশাদকে দলে রাখার বিষয়টি নিশ্চিত করেছে হোবার্ট। গত মৌসুমে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলটির সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি। ২০.৮৬ গড়ের পাশাপাশি তার ইকোনমি রেট ছিল ৭.৮২। সেরা বোলিং ফিগার ২৬ রানে ৩ উইকেট। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুম শেষে হোবার্টের বর্ষসেরা বিবিএল খেলোয়াড়ও নির্বাচিত হন বাংলাদেশের এই স্পিনার।

হোবার্টের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক সালিয়ান বিমস জানিয়েছেন, গত মৌসুমে দলের হয়ে খেলার অভিজ্ঞতা ভালো লাগায় রিশাদ নিজেও ফিরতে আগ্রহী ছিলেন। তার সেই আগ্রহকে গুরুত্ব দিয়েই তাকে আবারও দলে নেওয়া হয়েছে।

বিমস বলেন, ‘গত মৌসুমে রিশাদ আমাদের জন্য অসাধারণ ছিল। প্রথমবার বিগ ব্যাশে খেলতে এসে প্রতিটি ম্যাচে অংশ নেওয়া এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে মৌসুম শেষ করা তার সামর্থ্য ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা প্রমাণ করে।’

নতুন মৌসুমে রিশাদের সঙ্গে হোবার্টের স্পিন আক্রমণে থাকবেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ লেগস্পিনার অ্যাডাম জাম্পাও। দুই স্পিনারের বৈশিষ্ট্য আলাদা হওয়ায় কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় বোলিং আক্রমণ সাজাতে বাড়তি সুবিধা দেখছেন বিমস। তার মতে, মাঝের ওভারগুলোতে রিশাদের কার্যকারিতা দলকে কৌশলগতভাবে আরও নমনীয় করবে।

আগামী ১২ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের ১৬তম আসর। হোবার্টের ঘোষিত স্কোয়াডে রিশাদ ও জাম্পার পাশাপাশি আছেন টিম ডেভিড, নাথান এলিস, শাই হোপ, বেন ম্যাকডারমট ও বিউ ওয়েবস্টারের মতো ক্রিকেটাররা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৫০৬ Time View