বৃহত্তর আশুলিয়া-সাভার বেসরকারি স্কুল অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন
মো: রাসেল রানা, সাভার (ঢাকা):- ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ‘বৃহত্তর আশুলিয়া-সাভার বেসরকারি স্কুল অ্যাসোসিয়েশন’-এর বৃত্তি পরীক্ষা *গাজীরচট এ.এম উচ্চ বিদ্যালয় ও কলেজ* কেন্দ্রে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এবারের বৃত্তি পরীক্ষায় আশুলিয়া ও সাভার অঞ্চলের মোট ৪২টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী অত্যন্ত আনন্দের সাথে অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন সকাল থেকেই গাজীরচট এ.এম উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। পরীক্ষার সার্বিক পরিবেশ ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও নকলমুক্ত। অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নেয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় গাজীরচট এ.এম উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন।
খুব শীঘ্রই উত্তরপত্র মূল্যায়ন শেষে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হবে বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।























বান্দরবানে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৮০ বছরের বৃদ্ধের থানায় লিখিত আবেদ