ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আব্দুল হাই, সদস্যসচিব জুবায়ের বাবু গাছ কাটায় অনিয়মের অভিযোগ, পরিচালকের বিরুদ্ধে আচরণগত প্রশ্নও: বিসিএস লাইভস্টক একাডেমি বিতর্কে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন সামার ২০২৬ অনুষ্ঠিত ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন সভাপতি সাংবাদিক মনিরের আর্থিক সহায়তা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘লার্ন অ্যান্ড গ্রো’-এর রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত সফলভাবে সম্পন্ন হলো “Study & Career Opportunities in Japan” শীর্ষক সেমিনার সময় টিভি দখলে ‘মাস্টারপ্ল্যান’: নেপথ্যে সিআরআই সিন্ডিকেট, গুলশান কার্যালয় উত্তাল! বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন: সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

ব্যাটিং বিপর্যয়ে হার, বিফলে হৃদয়ের ঝড়ো ফিফটি

সাংবাদিক

আয়ারল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে পরাজয়ে সিরিজ শুরু বাংলাদেশের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৮২ রানের বিশাল টার্গেট তাড়ায় ৩৯ রানে হেরে যায় বাংলাদেশ।

বড় লক্ষ্য তাড়ায় ১৮ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। দলের নিশ্চিত পরাজয় জেনেও দায়িত্বশীল ব্যাটিং করেছেন তাওহীদ হৃদয়। তার অবিশ্বাস্য ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

তাওহীদ হৃদয় ৫০ বল মোকাবেলা করে ৭টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৩ রান করেন। এছাড়া ১৬ বলে ২০ রান করেন জাকের আলি অনিক। ১৩ বলে ১২ রান করেন পেস বোলার শরিফুল ইসলাম।

অধিনায়ক লিটন কুমার দাস (১), দুই ওপেনার তানজিদ হাসান তামিম (২), পারভেজ হোসেন ইমন (১)  ও সাইফ হাসান (৬) দুই অঙ্কের ফিগার রান করতে না পারায়; হৃদয়ের একার লড়াইয়ে হার এড়ানো সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে আইরিশরা। ৪.২ ওভারে দলীয় ৪০ রানে ফেরেন অধিনায়ক পল স্টারলিং। তিনি তানজিম হাসান সাকিবের শিকারে পরিনত হওয়ার আগে ১৮ বলে ২১ রান করেন।

এরপর টিম ট্যাক্টর ও হ্যারি ট্যাক্টর ২৪ বলে ২১ রানের জুটি গড়েন। দুই ভাইয়ের মধ্যকার এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের স্পিনে বিভ্রান্ত হওয়ার আগে ১৯ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন টিম ট্যাক্টর।

১৩.৩ ওভারে দলীয় ১০৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন লরকান টাকার। তিনি শরিফুলের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১৪ বলে ১৮ রান করেন।

দলীয় ১৪৯ রানে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ক্যাচে পরিনত হন কার্টিস ক্যাম্পার। তিনি ১৭ বলে তিন চার আর এক ছক্কায় ২৪ রান করে ফেরেন।

পঞ্চম ওভারে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে থেকে রীতিমতো তাণ্ডব চালান হ্যারি ট্যাক্টর। তিনি ৪৫ বল মোকাবেলা করে ৫টি দৃষ্টি নন্দন ছক্কায় অপরাজিত ৬৯ রান করেন। তার ফিফটির সুবাদে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আয়ারল্যান্ড।

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ৪১ রান খরচ করে ২ উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে ২৩ রানে কোনো সাফল্য পাননি মোস্তাফিজুর রহিমান। ৪ ওভারে ৩৪ রানে ১ উইকেট নেন মোহাম্মদ রিশাদ। আর ৪ ওভারে ৪২ রানে ১ উইকেট নেন মোহাম্মদ শরিফুল ইসলাম।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
৮৪৬ Time View