ঢাকা , সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তিতাসে জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শীঘ্রই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা ডিএমএফ’র নবগঠিত কমিটির অভিষেক ও উপদেষ্টা পরিষদ ঘোষণা ইজারা ছাড়াই চলছে দেবিদ্বারের ঐতিহ্যবাহী পোনরা মেলা লক্ষাধিক টাকার রাজস্ব হারাচ্ছে পৌরসভা আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর চাঁদপুর -৪ ফরিদগঞ্জ গুপ্টি ইউনিয়নে দিনব্যাপী চিংড়ি প্রতীকে গণসংযোগ করেন এম এ হান্নান ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ছুটির প্রজ্ঞাপন জারি

মিরপুরে অনিয়মের ভিডিও করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক, প্রকাশ্য মাদকসেবীর দাপটে অস্থির গণমাধ্যম

সাংবাদিক

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফের প্রশ্নবিদ্ধ হলো জনসাধারণের নিরাপত্তা ও সাংবাদিকের স্বাধীনতা। মিরপুর ১০ নম্বর পাবলিক টয়লেটের ভেতরে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও প্রকাশ্য মাদকসেবনের চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক এস এম রফিক। তিনি মুভি বাংলা টিভি ও দৈনিক মাতৃজগত পত্রিকার সঙ্গে যুক্ত একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মী প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পাবলিক টয়লেটের ভেতরে এক যুবক নিয়মিতভাবে গাঁজা সেবন করছিলেন। সেই অবৈধ কার্যকলাপের ভিডিও ধারণ করতেই সাংবাদিক এস এম রফিকের ওপর চড়াও হয় ওই যুবক। একপর্যায়ে সাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে জোরপূর্বক ভিডিও ডিলিট করে দেয় এবং প্রকাশ্যে গায়ে হাত তোলে ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলেও অভিযুক্ত যুবকের দাপটে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়রা জানান, অভিযুক্ত ব্যক্তি নিজেকে একটি রাজনৈতিক দলের জামায়াতপন্থী কর্মী বলে পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান। তার এমন হুমকি ও আগ্রাসী আচরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক এস এম রফিক বলেন,জনস্বার্থে অনিয়ম তুলে ধরতে গেলেই যদি আমাদের ওপর হামলা হয়, তাহলে সত্য প্রকাশ করবে কে? প্রকাশ্যে মাদকসেবন ও অনিয়ম ঢাকতেই আমাকে লাঞ্ছিত করা হয়েছে।”

সাংবাদিক নেতারা বলছেন, এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়এটি মুক্ত গণমাধ্যম ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৪৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
৬২৪ Time View