ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান বৈশ্বিক দক্ষিণের নেতারা হামজায় পূর্ণশক্তির লাল-সবুজ শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ, আটক ১০ নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৮ ছাত্র বড় ছেলেকে কবর দিয়ে ফিরতেই ছোট ছেলের মৃত্যু, শোকে পাথর বাবা-মা ‘স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে চলন্ত বাসে আগুন দিতে পারত না সন্ত্রাসী লীগ’: সাদিক কায়েম বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, কিশোর গ্রেফতার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর

সাংবাদিক
রাজবাড়ীতে যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুন।

স্থানীয় বিএনপি নেতা আবদার জেলের নেতৃত্বে তাঁর ছেলে তুর্কি, হৃদয়সহ ২০ থেকে ৩০ জনের একটি দল ওই বাড়িটিতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ভয় দেখায়। এমনকি বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেয়।

পরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পরিবারের সদস্যদের মারধর করা হয়।সাংবাদিক রবিন বলেন, স্থানীয় বিএনপির নামধারী সন্ত্রাসী বাহিনী বাড়ির টিভি, ফ্রিজ, আসবাব সব ভাঙচুর করে আমার বাবা-মা, বোন, ভাবিকে পিটিয়েছে। বাড়ির বাইরে ফাঁকা গুলি করেছে।

এখন পর্যন্ত হামলার প্রকৃত কারণ জানা যায়নি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে। তদন্তসাপেক্ষে ঘটনার আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:২৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
৫১৭ Time View