ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা ও জলবায়ু ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন আশরাফুল শ্রমিক অসন্তোষ না কমলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা নোয়াখালীর আন্তঃজেলা ডাকাত দলের সর্দার চট্টগ্রামে গ্রেপ্তার সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক শেখ হাসিনার লাশও আসবে না, প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ: এনসিপি এমপি এসএসসি-এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২ নুসরাতের বাড়িতে হামলা নিয়ে জামায়াতে আমির/ ‌‘হামলাকারীদের খুঁজতে ব্যর্থ হলে সরকারকে খেসারত দিতে হবে’

রাণীশংকৈলের নারী সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।  বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন মিথিলা সানজিদা সিমি। তিনি ” মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স”এর স্বত্বাধিকারী।

সম্প্রতি(গত ৪ নভেম্বর) কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আকতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মিথিলাকে এ নিয়োগ দেয়া হয়। লেহেম্বা ইউনিয়নে নূতন সার ডিলার নিয়োগের খবরে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের সার সংগ্রহের ভোগান্তি কমে যাওয়ার পাশাপাশি এখন হাতের কাছেই প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন কৃষকরা। এতদিন এ ইউনিয়নের কৃষকদের সার সংগ্রহ করতে যেতে হতো দুরবর্তী উমরাডাঙ্গী বাজার, গোগর বাজার ও রাণীশংকৈল পৌর শহরে।

এতে যাতায়াতে সময় ও অর্থ ব্যয় হতো বেশি।অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও  প্রয়োজনীয় সার পাওয়া যেত না। বিশেষ করে বোরো ও আমন মৌসুমে সার সংগ্রহ করতে গিয়ে তাদেরকে বাড়তি ভোগান্তিতে পড়তে হতো। নতুন ডিলার নিয়োগের ফলে এ দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় কৃষক সুজন, ফারুক, হাবিব, রিপা আখতার,লেমন বলেন, ” আমরা এখন নিজ এলাকা থেকেই সহজেই প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবো। এখন আমাদের সময় ও যাতায়াতের টাকা অনেক কম লাগবে।” জেলা সার ও বীজ মনিটরিং কমিটির নির্ধারিত নিয়ম অনুযায়ী, সার ডিলারশিপ পরিচালনার জন্য কমপক্ষে ২৫ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন গোডাউন থাকা আবশ্যক।

এ হিসেবে ‘মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স’ ৫০ মেট্রিক টনেরও বেশি ধারণক্ষমতাসম্পন্ন একটি গোডাউন প্রস্তুত করেছে।  মেসার্স চেয়ারম্যান ট্রেডার্সের পক্ষ থেকে জানানো হয়, এলাকার কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করাই তাদের প্রধান লক্ষ্য। সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের কাছে প্রয়োজনীয় সার পৌঁছে দেওয়া, বিতরণে স্বচ্ছতা বজায় রাখা এবং চাহিদা অনুযায়ী সার সরবরাহ অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

কৃষকের দোরগোড়ায় প্রয়োজনীয় কৃষি উপকরণ পৌঁছে দেয়ার সরকারী এ উদ্যোগকে এলাকাবাসী কৃষি উন্নয়নে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
৫০১ Time View