ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরব প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্টার আওয়ার্ড পেলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: জসিম উদ্দীন সিআইপি ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং “বিএনসিসি ডে” উদযাপন মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক বছর ঘুরে আবার এল খুশির ঈদ ঢাকায় ফোর্টিস হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল

রাণীশংকৈলে বিদ্যুতের শকে শিশুর মৃত্যু।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিদ্যুতের শক লেগে অপর্ণা রানী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে উপজেলার পূর্ব বাচোর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অপর্ণা রানী ওই গ্রামের শ্রীকান্ত রায় ওরফে ডংকইয়ের একমাত্র মেয়ে। বাচোর ইউপি চেয়ারম্যান জীতেন্দ্র নাথ বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকেলে অপর্ণা রাণীর বাবা-মা তাকে বাড়িতে রেখে এক বিয়ে বাড়িতে যান। সে সময় বাড়িতে অপর্ণা এক প্রতিবেশি শিশুর সঙ্গে ছিল।

এ অবস্থায় টিভি দেখার জন্য টিভির সংযোগ লাগাতে গেলে অপর্ণা বৈদ্যুতিক শক লেগে মাটিতে লুটিয়ে পড়ে। পাশে থাকা শিশুটির চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে অপর্ণাকে মৃত দেখতে পায়। এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয়  ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:২১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
৭৮৭ Time View