রাণীশংকৈলে বিদ্যুতের শকে শিশুর মৃত্যু।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিদ্যুতের শক লেগে অপর্ণা রানী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে উপজেলার পূর্ব বাচোর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অপর্ণা রানী ওই গ্রামের শ্রীকান্ত রায় ওরফে ডংকইয়ের একমাত্র মেয়ে। বাচোর ইউপি চেয়ারম্যান জীতেন্দ্র নাথ বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকেলে অপর্ণা রাণীর বাবা-মা তাকে বাড়িতে রেখে এক বিয়ে বাড়িতে যান। সে সময় বাড়িতে অপর্ণা এক প্রতিবেশি শিশুর সঙ্গে ছিল।
এ অবস্থায় টিভি দেখার জন্য টিভির সংযোগ লাগাতে গেলে অপর্ণা বৈদ্যুতিক শক লেগে মাটিতে লুটিয়ে পড়ে। পাশে থাকা শিশুটির চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে অপর্ণাকে মৃত দেখতে পায়। এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


























আপসের পরও গাজী নজরুলের জামিন নামঞ্জুর