ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালন সাঁইয়ের স্মরণে শিল্পকলার বিশেষ আয়োজন

সাংবাদিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ১৭ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে মানবতা, অসাম্প্রদায়িকতা ও আত্মোপলব্ধির যে দর্শন লালন তাঁর গান ও জীবনচর্চার মধ্য দিয়ে তুলে ধরেছেন, সেই দর্শনের প্রতি শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ আয়োজন করছে।

শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশেষ ‘লালন স্মরণানুষ্ঠান’। অনুষ্ঠানে লালনের জীবন, দর্শন, সংগীত ও মানবতাবাদী চিন্তাধারা নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হবে।

আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেবেন বিশিষ্ট শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যুগ্ম সচিব ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশীদ।

আলোচনা সভা শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পরিবেশনায় দেশের প্রখ্যাত লালনশিল্পীরা ফকির লালন সাঁইয়ের কালজয়ী গান পরিবেশন করবেন। এসব গানের মধ্য দিয়ে তুলে ধরা হবে লালনের মানবপ্রেম, সাম্য, সম্প্রীতি ও আত্মজিজ্ঞাসার বাণী।

এদিকে তিরোধান দিবস উপলক্ষে লালনের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতেও ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী স্মরণোৎসব ও মেলার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালনভক্ত, বাউলশিল্পী ও দর্শনার্থীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। গান, আলোচনা ও লোকজ আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হবে বাংলার মরমি সাধককে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৫১০ Time View