ঢাকা
,
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শূণ্য হওয়া সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ইসির
টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
নড়াইলে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু
সুবিদপুর ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির।
তিন দিন ধরে মেয়ে নিখোঁজ, বাবা-মায়ের মধ্যে উদ্বেগ দেখিনি: রাষ্ট্রপতি
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
পাঁচ ধাপের ইউপি নির্বাচন, শুরু ২১ জানুয়ারি
সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিডে ইনিংস ঘোষণা বাংলাদেশের
পুলিশ-বিএনপির পাহারায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন
‘শাপলা কলি’ প্রতীক নিতেই রাজি এনসিপি
‘শাপলা’ প্রতীক নিয়ে ৪ মাস ৯ দিন ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে টানাপড়েন চলছিল নির্বাচন কমিশনের। সম্প্রতি ইসি প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে। তবে এনসিপি তিনটি প্রতীক চেয়ে নতুনভাবে আবেদন করেছে।
এবার তারা শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলির মধ্যে একটিকে প্রতীক হিসেবে বরাদ্দ চেয়েছে। রোববার (২ নভেম্বর) দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে প্রতীক বরাদ্দের আবেদন করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি দলের প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। শাপলা কলি দেওয়া হলে এনসিপি নেবে।
তৃণমূল কলিকে ইতিবাচক হিসেবে নিয়েছে বলেও জানান তিনি।
আসন্ন নির্বাচনে জোট গঠন নিয়ে নাসীরুদ্দীন বলেন, ‘বিএনপি-জামায়াত যদি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি গডফাদারদের রাজনীতি থেকে সরে আসতে পারে, তাহলে আমরা জোটে যাব।’
এ সময় নির্বাচনের দিন বা তার আগে যখনই হোক না কেন, গণভোট যেন সুষ্ঠু হয়- এই দাবি জানান এনসিপি নেতা।
ট্যাগ :




























শূণ্য হওয়া সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ইসির