ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ সদস্য পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন ধানমন্ডি থানার হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হলো মজুরি বোর্ডের সভা স্থগিত: মালিক-শ্রমিক পক্ষের ক্ষোভ/বন্ধ কারখানার সংখ্যা বেড়ে ১০৪ মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল গাজীপুর-সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ ২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে সব ডাকঘর ডিজিটাল সেন্টারে রূপান্তরের পরিকল্পনা ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২২ নভেম্বর পর্যন্ত মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

সংসদ সদস্য পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

সাংবাদিক

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি জালাল মোহাম্মদ গাউছ সমকালকে বলেন, সংসদ সদস্য ওসমান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসার জন্য চারমাস ধরে তিনি দেশের বাইরে রয়েছেন।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। তিনি ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৬৩ সালে তিনি মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইড ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেন। ১৯৬৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে কৃষি অর্থনীতি বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

কিশোরগঞ্জ–৩ আসন শূন্য ঘোষণা
ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ–৩ আসন শূন্য ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের বৈঠকের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ ঘোষণা দেন।

সংসদকে স্পিকার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ–৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা উল্লেখ করে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠিয়েছেন।

তিনি জানান, গত ১৫ নভেম্বর পদত্যাগপত্রটি তার হাতে পৌঁছায়। পত্রটি বিধিসম্মত হওয়ায় তিনি তা গ্রহণ করেছেন।

সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদের বিধান উল্লেখ করে স্পিকার বলেন, স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর পর থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য বলে গণ্য হবে। সে অনুযায়ী, গত ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ–৩ আসনটি শূন্য হয়েছে বলে সংসদকে অবহিত করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
৫০২ Time View