ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিরাজগঞ্জে ছুরিকাঘাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতভর তাণ্ডব ২১ জেলায়: বাস-ট্রেন-প্রতিষ্ঠানে আগুন, নিহত ৪ রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে দুর্বৃত্তদের আগুন কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে: স্পিকার ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুললে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত

সাংবাদিক

সিরাজগঞ্জের এনায়েতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী বাপারীর ছেলে। তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন।

নিহতের ছোট ভাই রেজাউল করিমের অভিযোগ, বুধবার রাতে তার ভাই ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানের সামনে পান খেতে গেলে বিএনপি ও ছাত্রদলের ২০ থেকে ৩০ জন নেতাকর্মী তার ওপর হামলা চালান। এ সময় তাকে মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত আশরাফ আলীকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে তিনি মারা যান। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫০২ Time View