ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ’র উদ্যোগে সেরা রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আব্দুল হাই, সদস্যসচিব জুবায়ের বাবু গাছ কাটায় অনিয়মের অভিযোগ, পরিচালকের বিরুদ্ধে আচরণগত প্রশ্নও: বিসিএস লাইভস্টক একাডেমি বিতর্কে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন সামার ২০২৬ অনুষ্ঠিত ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন সভাপতি সাংবাদিক মনিরের আর্থিক সহায়তা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘লার্ন অ্যান্ড গ্রো’-এর রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত সফলভাবে সম্পন্ন হলো “Study & Career Opportunities in Japan” শীর্ষক সেমিনার সময় টিভি দখলে ‘মাস্টারপ্ল্যান’: নেপথ্যে সিআরআই সিন্ডিকেট, গুলশান কার্যালয় উত্তাল!

এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

সাংবাদিক

ঢাকা:- চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি। প্রচণ্ড তাপদাহ ও গরমের কথা বিবেচনা করে পরীক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে সংগঠনের পক্ষ থেকে দেশব্যাপী বিশুদ্ধ পানি ও ওরাল স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।

আজ রাজধানীর ফরিদাবাদ এলাকায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বোতলজাত বিশুদ্ধ পানি এবং স্যালাইন তুলে দেন। কর্মসূচি চলাকালে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, “পরীক্ষার্থীরা আমাদের আগামীর ভবিষ্যৎ। এই তীব্র গরমে দীর্ঘ সময় পরীক্ষার হলে অবস্থান করার ফলে অনেক শিক্ষার্থী পানিশূন্যতা ও অসুস্থতায় ভুগতে পারে। তাদের কিছুটা স্বস্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

” তারা আরও জানান যে, এই মানবিক কার্যক্রম পরীক্ষার পুরো সময়জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে অব্যাহত থাকবে। পরীক্ষাকেন্দ্রের সামনে উপস্থিত অভিভাবকরা সংগঠনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একজন অভিভাবক জানান, “তীব্র গরমে কেন্দ্রের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে আমাদের কষ্ট হচ্ছিল, সেখানে শিশুদের জন্য পানি ও স্যালাইনের এই ব্যবস্থা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।” জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক ও নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

এই কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরান জাহান সম্রাট। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক- আবুল বাশার বিপুল, সহ- দপ্তর সম্পাদক-মোঃ নূরনবী, সহ-প্রচার সম্পাদক- মোঃ মাসুম ফরায়েজী এবং সদস্য-মোঃ আজম আল ফয়সাল শিমুল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:১৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
৬৯৫ Time View