ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে পুলিশের অভিযান; ২০ হাজার ইয়াবাসহ শিক্ষার্থী গ্রেপ্তার

সাংবাদিক

 সাহাব উদ্দিন হিরু, কক্সবাজার: কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের পর শরিফা (২১) নামের এক নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পরে শরিফাকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শরিফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এবং তাঁর বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলেজের অধ্যক্ষের সহযোগিতায় দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালানো হয়।

এ সময় শরিফার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা পুলিশকে জানিয়েছেন, হ্নীলা থেকে তাঁর এক ‘আন্টি’ পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠিয়েছিলেন। পরে তিনি সেগুলো নিজের হেফাজতে রাখেন। শেখ মোহাম্মদ আলী আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়াবা সরবরাহের সঙ্গে একটি চক্র জড়িত।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১১:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৬২০ Time View