ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুই দিন পর সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল শুরু ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ৮ বছর পর খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান ছাত্রদের: রাষ্ট্রপতি এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি: ইসি হত্যা মামলায় গ্রেপ্তার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম

কুমিল্লায় ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা শিক্ষার্থীর মৃত্যু

সাংবাদিক

ডেঙ্গুতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এক শিক্ষার্থী মারা গেছেন। কলেজের বাংলা বিভাগের ওই শিক্ষার্থীর নাম নূর জাহান (২২)। তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বুধবার ভোরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে।

ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা জানান, নূর জাহান ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোছাগাড়া গ্রামে।

প্রায় দেড় বছর আগে একই এলাকার জোবায়ের হোসেনের সঙ্গে নূর জাহানের বিয়ে হয়।

জোবায়ের হোসেন জানান, আগামী মাসে তাদের সন্তান জন্ম নেওয়ার কথা ছিল।

তিনি বলেন, ‘গত শুক্রবার আমার স্ত্রীর সামান্য জ্বর হয়। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে কুমিল্লায় চিকিৎসা দেই। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।’

নূর জাহানের পরিবারের বরাতে ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনসুর হেল্লাল জানান, নূর জাহানকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তখন তার প্লাটিলেট ছিল ৪৬ হাজার। সেদিন চিকিৎসক তার শারীরিক পরীক্ষা করে জানিয়েছিলেন গর্ভের সন্তানের স্পন্দন স্বাভাবিক, মুভমেন্ট ভালো।

‘পরে নূর জাহানকে ঢাকায় নেওয়া হয়। পরশু বাচ্চার মুভমেন্ট কম দেখায়। গতকাল চিকিৎসক পরীক্ষা করে জানান গর্ভের সন্তান মারা গেছে। আজ সকাল ৯টায় বাচ্চার ডেলিভারি নরমাল বা সিজার করার কথা ছিল। কিন্তু ভোর ৫টায় নূর জাহানের মৃত্যু হয়,’ বলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৬৬২ Time View