ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান ছাত্রদের: রাষ্ট্রপতি এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি: ইসি হত্যা মামলায় গ্রেপ্তার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ সিরাজগঞ্জে ছুরিকাঘাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান ছাত্রদের: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘আমরা যখন এখানে ছাত্র ছিলাম, তখন রাজনীতি অনেকটা নিষিদ্ধ ছিল। তারপরও আমরা গোপনে রাজনীতি করার চেষ্টা করেছি। বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।’

দেশের মানুষের জন্য শিক্ষা কার্যকর ভূমিকা রাখতে পারে, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তা ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

তিনি বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হচ্ছে, সেগুলো জাতীয় জীবনে কতটা ভূমিকা রাখছে, তা পর্যালোচনা করা দরকার।

রাষ্ট্রপতি আরও বলেন, শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারে। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও তাঁদের দায়িত্ব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৪৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫০০ Time View