ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার বাংলাদেশের বিদায়ে ২০০ টাকায় দেখা যাবে সাফের ফাইনাল দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি গ্রেপ্তার মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ /পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত সরাসরি কৃষকের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান নেওয়া হবে কার্যক্রম চালাতে ব্যর্থ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত

গাজীপুরে পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরে পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের মরদেহ আগুনে ঝলসানো অবস্থায় সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। অপর যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে শীতলক্ষ্যা নদী থেকে। তার কোমর ও পায়ে লোহার শিকল বাঁধা ছিল।

রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার কাপাসিয়া সড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। একই দিন দুপুরে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ-সংলগ্ন বাশাইর ঘাট এলাকা থেকে অপর যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জানা গেছে, জেলা সদরের রাজেন্দ্রপুর এলাকায় সড়কের পাশে ওয়াহিদ (৩৫) নামে এক যুবকের আগুনে ঝলসানো মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ওয়াহিদ শ্রীপুর উপজেলার ধলাদিয়া গ্রামের কবির হোসেনের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিদ্যুতের খুঁটিতে আগুনের চিহ্ন ও কালো দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের ট্রান্সফরমারসহ অন্যান্য সরঞ্জাম চুরি করতে রাতের কোনো একসময় ওই যুবক খুঁটিতে উঠেছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে।

অন্যদিকে, কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ-সংলগ্ন বাশাইর ঘাট এলাকা থেকে ওসমান গনি (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার কোমর ও পায়ে লোহার শিকল বাঁধা ছিল। নিখোঁজ হওয়ার পর প্রায় এক দিন ধরে শীতলক্ষ্যা নদীতে উদ্ধার অভিযান চালানো হয়।

নিহত ওসমান গনি বাশাইর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে। স্থানীয়দের অভিযোগ, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের জেরে প্রায় ১৫ দিন আগে তার ফুফা বাবুল হোসেন কোমর ও পায়ে লোহার শিকল দিয়ে তাকে বেঁধে রাখেন। গত শনিবার (১৪ নভেম্বর) দুপুরের পর বাবুল হোসেনের মনোনীত এক ব্যক্তি লাঠি নিয়ে ওসমানকে তাড়া করেন। এ সময় প্রাণভয়ে তিনি শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে উদ্ধারের উদ্যোগ না নেওয়ার অভিযোগও উঠেছে।

তবে বাবুল হোসেনের দাবি, ওসমান মানসিকভাবে অসুস্থ ছিলেন। আশপাশের লোকজনকে বিরক্ত করায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তিনি পালিয়ে যেতেন। তার মানসিক অসুস্থতার বিষয়ে হাসপাতালের কাগজপত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ অনুপ কুমার সিংহ বলেন, শনিবার বিকেলে উদ্ধার অভিযান শুরু করা হলেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে পুনরায় অভিযান চালিয়ে দুপুরে বাশাইর ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ইকবাল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:২০:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
৫০০ Time View