ঢাকা
,
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ
সিরাজগঞ্জে ছুরিকাঘাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত
৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
রাতভর তাণ্ডব ২১ জেলায়: বাস-ট্রেন-প্রতিষ্ঠানে আগুন, নিহত ৪
রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে দুর্বৃত্তদের আগুন
কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন
দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চলছে: স্পিকার
ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন
গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি পালনের সময় দলটির নেতাকর্মীরা মুকসুদপুর থানায় আগুন দেন। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে জেলার কাশিয়ানী উপজেলায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময় বিক্ষুব্ধরা বিএনপির একটি কার্যালয়েও ভাঙচুর চালায় বলে জানা গেছে।
এসব ঘটনার পর সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।






















গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ