ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চান বৈশ্বিক দক্ষিণের নেতারা

জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী হয়েও সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে বৈশ্বিক দক্ষিণের দেশগুলো। অথচ জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ পেতে এসব দেশকে নতুন করে ঋণ নিতে হচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তনে উন্নত দেশগুলোর প্রতি জলবায়ু অর্থায়নের বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানিয়েছেন বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের নেতারা। তারা বলেছেন, জলবায়ু অর্থায়ন হতে হবে পূর্বানুমানযোগ্য, সহজলভ্য ও অনুদানভিত্তিক। ঋণের বোঝা বাড়িয়ে জলবায়ু সংকট মোকাবিলার উদ্যোগ গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, প্যারিস জলবায়ু চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক অভিযোজন লক্ষ্য বাস্তবায়নে অর্থ, প্রযুক্তি ও সক্ষমতা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলে নতুন ও অতিরিক্ত অর্থায়ন বাড়ানোর পাশাপাশি অর্থ ছাড়ের প্রক্রিয়া সহজ করতে হবে। অর্থ যেন সরাসরি ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় চলমান একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড ইভেন্টে এসব দাবি তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সম্মেলনস্থলের সাইড ইভেন্ট কক্ষ-৫-এ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় ‘জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা: গ্লোবাল সাউথের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়।

এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), ফিলিপাইন, কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশ, এলডিসি ওয়াচ, নেপাল এবং ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বক্তব্য দেন এপিএমডিডির সমন্বয়ক লিডি ন্যাকপিল, কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের এম এ হাসান, অক্সফামের মারিয়ানা, ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্মপিবুল এবং এপিএমডিডি ফিলিপাইনের অ্যালেন জন কার্পিও। অনুষ্ঠান সঞ্চালনা করেন এলডিসি ওয়াচ নেপালের রেশমা শাক্য।

আলোচনায় নাগরিক সমাজের নেতারা বলেন, জলবায়ু অর্থায়নের নামে উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা বাড়ানো যাবে না। উন্নত দেশগুলোর সরকারি অর্থায়নের দায়িত্বের বিকল্প হিসেবে ঋণ বা বেসরকারি বিনিয়োগকে বিবেচনা করাও গ্রহণযোগ্য নয়। জলবায়ু সংকট তৈরিতে যেসব দেশ ও প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দায়ী, তাদেরই বেশি আর্থিক দায়িত্ব নিতে হবে। এ জন্য বড় দূষণকারীদের ওপর ন্যায্য কর আরোপ এবং সরকারি জলবায়ু অর্থায়নে তাদের অবদান বাড়ানোর দাবি জানান তারা।

এপিএমডিডির সমন্বয়ক লিডি ন্যাকপিল বলেন, জলবায়ু অর্থায়ন শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আন্তর্জাতিক তহবিল ও অর্থায়নব্যবস্থার মাধ্যমে অর্থ দ্রুত, সহজ ও কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছাতে হবে। অর্থের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে প্রকল্প ও কর্মসূচির সুফল সরাসরি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী পায়।

তিনি বলেন, আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অপেক্ষায় বসে থাকলেও চলবে না। বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর সরকারকে নিজস্ব বাজেট ও নীতিতে জলবায়ু অর্থায়নকে অগ্রাধিকার দিতে হবে।

ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্মপিবুল বলেন, বৈশ্বিক অভিযোজন লক্ষ্যের (গ্লোবাল গোল অন অ্যাডাপটেশন) ৫৯টি সূচক গ্রহণ করাই যথেষ্ট নয়। এসব সূচকের বাস্তবায়নে মানুষের জলবায়ু ঝুঁকি কমছে কি না, জীবন-জীবিকা, খাদ্য, পানি ও প্রতিবেশ ব্যবস্থা আরও সহনশীল হচ্ছে কি না, সেটিই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোকে প্রয়োজনীয় অর্থায়ন, প্রযুক্তি ও বাস্তবায়ন সক্ষমতা না দিয়ে অভিযোজন লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যাশা করা যায় না। ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার যে প্রতিশ্রুতি রয়েছে, তা বাস্তবায়নে কয়েকটি বিষয় স্পষ্ট করতে হবে। কোন ভিত্তিবছর থেকে এই বৃদ্ধি হিসাব করা হবে, অর্থের উৎস কী, কে অর্থ দেবে, কখন দেবে এবং অর্থায়নের ধরন কী হবে, তা নির্ধারণ করা জরুরি।

অক্সফামের মারিয়ানা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে বাস্তবভিত্তিক সমাধান গ্রহণ করতে হবে। পরিকল্পনা প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে অর্থায়নের প্রয়োজন, গুণগত মান ও কার্যকারিতা নিশ্চিত করা জরুরি। বিদ্যমান পরিকল্পনাগুলো নিয়মিত পর্যালোচনা ও হালনাগাদ করতে হবে। তথ্য-উপাত্ত ও গবেষণার ভিত্তিতে অর্থায়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে হবে।

কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের এম এ হাসান বলেন, জলবায়ু অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক আলোচনায় প্রায়ই বড় অঙ্কের প্রতিশ্রুতির কথা শোনা যায়। কিন্তু অর্থায়নের সাফল্য শুধু প্রতিশ্রুত অর্থের পরিমাণ দিয়ে বিচার করা যাবে না। জানতে হবে, এই অর্থ কে দেবে, কোন উৎস থেকে আসবে, কখন দেওয়া হবে, কী শর্তে দেওয়া হবে, কার কাছে পৌঁছাবে এবং এর মাধ্যমে বাস্তবে কী পরিবর্তন ঘটবে।

তিনি বলেন, বৈশ্বিক দক্ষিণের দেশগুলো কোনো দাতব্য সহায়তা চাইছে না, তারা জলবায়ু ন্যায়বিচার চাইছে। যে সংকট তৈরিতে এসব দেশের অবদান সবচেয়ে কম, সেই সংকট থেকে নিজেদের জনগণকে রক্ষা করতে আরও ঋণ নিতে বাধ্য হওয়া মেনে নেওয়া যায় না।

এম এ হাসান আরও বলেন, এমন জলবায়ু অর্থায়ন গ্রহণযোগ্য নয়, যা দেশের ঋণের বোঝা আরও বাড়িয়ে দেয়। একইভাবে এমন আর্থিক ব্যবস্থাও গ্রহণযোগ্য নয়, যেখানে ঋণদাতাদের স্বার্থ সুরক্ষিত থাকে, কিন্তু সাধারণ মানুষের প্রয়োজন উপেক্ষিত হয়।

আলোচনায় বক্তারা বলেন, কপ-৩১ থেকে শুধু নতুন অর্থায়নের প্রতিশ্রুতি নয়, বরং অর্থ ছাড়ের স্বচ্ছতা, জবাবদিহি এবং সুস্পষ্ট বাস্তবায়ন রোডম্যাপ নিশ্চিত করতে হবে। প্রতিশ্রুত অর্থ বাস্তবে ছাড় হচ্ছে কি না এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে কি না, তা পর্যবেক্ষণের কার্যকর ব্যবস্থা থাকতে হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:২০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
৫০০ Time View