ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুই দিন পর সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল শুরু ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ৮ বছর পর খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান ছাত্রদের: রাষ্ট্রপতি এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি: ইসি হত্যা মামলায় গ্রেপ্তার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম

দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

সাংবাদিক

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের দাবির পক্ষে অবস্থান নেওয়া একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের নিজেরই ৭০০ অটোরিকশা রয়েছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, সাধারণ মানুষ অটোরিকশা চলাচলের পক্ষে আন্দোলন করবে—এমনটা তিনি মনে করেন না। অথচ একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল প্রকাশ্যে অটোরিকশা চলাচলের দাবি মেনে নেওয়ার কথা বলছেন। বিষয়টি হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, খোঁজ নিয়ে তাঁরা জানতে পেরেছেন, ওই নেতার নিজেরই ৭০০ অটোরিকশা রয়েছে।

ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মিল্টন বলেন, ঢাকার প্রতিটি এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে। দোকানের সামনে কিংবা ফুটপাতে কেউ যাতে অবৈধভাবে বসতে না পারে, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। নগরবাসী যা চাইবে না, সিটি করপোরেশন তা করবে না বলেও মন্তব্য করেন তিনি।

দখলমুক্ত ফুটপাতের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কাজ চলমান রয়েছে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, যেসব এলাকার ফুটপাত ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সংস্কার করে পথচারীবান্ধব ও দৃষ্টিনন্দন করা হচ্ছে।

এ সময় একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে ফুটপাতের হকারদের উসকানিমূলক পরামর্শ দেওয়ার অভিযোগও তোলেন তিনি। মিল্টন হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থের বিরুদ্ধে কেউ নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে সিটি করপোরেশন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
৬১৩ Time View