ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ ২২টি অবৈধ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহণের দাবি ট্রাম্পের ইরান, চীন ও রাশিয়া ইস্যুতে ট্রাম্পের একের পর এক ‘ধাক্কা’ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার এমপির নেতৃত্বে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসযজ্ঞ-মবতন্ত্র চলে: আসিফ মাহমুদ লাওসকে ৪-০ গোলে হারিয়ে হংকংয়ের দারুণ শুরু ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৪৪৯ মামলা জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত মিলে সিদ্ধান্ত নেবে, আশা যুক্তরাষ্ট্রের

দীর্ঘ ৩০ বছর ধরে সৌদি আরব প্রবাসী সাংবাদিকদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ফারুক আহমেদ চাঁন

সাংবাদিক

 ইমতিয়াজ উদ্দিন, সৌদি আরব প্রতিনিধিঃ সাংবাদিকতা ও প্রবাসী সাংবাদিকদের সংগঠিত করার ক্ষেত্রে দীর্ঘ তিন দশক ধরে নেতৃত্ব দিয়ে আসছেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন।

১৯৯৬ সালে সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ৩০ বছর ধরে তিনি সৌদি আরবে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের নেতৃত্ব দিয়ে আসছেন। দীর্ঘ এই পথচলায় প্রবাসী সাংবাদিকদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে তিনি ভূমিকা রেখে আসছেন। সৌদি আরবে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও পেশাগত কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটির নেতৃত্বের সঙ্গে যুক্ত রয়েছেন ফারুক আহমেদ চাঁন। প্রবাসে সাংবাদিকতা পেশাকে আরও সুসংগঠিত করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পেশাগত সহযোগিতার পরিবেশ তৈরিতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে সংগঠনটি সৌদি আরবে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের একটি সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দীর্ঘ ৩০ বছরের নেতৃত্বের বিষয়ে সংশ্লিষ্ট সাংবাদিক ও প্রবাসীদের অনেকে বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে ফারুক আহমেদ চাঁনের দীর্ঘদিনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

বর্তমানে ২০২৬-২০২৮ মেয়াদের ৩৩ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন ফারুক আহমেদ চাঁন। প্রতিষ্ঠালগ্ন থেকে তিন দশকের এই দীর্ঘ পথচলায় সাংবাদিকতা ও সংগঠন পরিচালনার অভিজ্ঞতায় ফারুক আহমেদ চাঁন সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠিত করার ক্ষেত্রে একটি দীর্ঘ অধ্যায়ের সঙ্গে যুক্ত হয়ে আছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫৯৬ Time View