ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভয়ভীতি দেখিয়ে একচুলও সরানো যাবে না: আমির হামজা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুল ছিটিয়ে দেশে ফেরানোর চেষ্টা চলছে: আইনমন্ত্রী আ.লীগ অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে: রাশেদ খাঁন স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা ফেরাতে দুর্নীতি-অব্যবস্থাপনা দূর করতে হবে: রাষ্ট্রপতি ওবায়দুল কাদেরের ভাই ও ভাতিজা গ্রেপ্তার ‘সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে’ শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা দুই ব্যাংকে ৪০৭ কোটি টাকার ঋণখেলাপি অনন্ত জলিল/কারখানা বিক্রি করে ঋণ শোধের প্রতিশ্রুতি ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

ভয়ভীতি দেখিয়ে একচুলও সরানো যাবে না: আমির হামজা

সাংবাদিক

বাধা কিংবা ষড়যন্ত্র করে মানুষের ভালোবাসা ও কণ্ঠরোধ করা যায় না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ভয়ভীতি দেখিয়েও তাকে নিজের অবস্থান থেকে একচুল সরানো যাবে না বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর)  নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আমির হামজা।

পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় ঝিনাইদহবাসী, আজ আমি আসছি কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে, আপনাদের ভালোবাসা ও প্রত্যাশার কথা শুনতে এবং সত্যের পক্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে।’

তিনি আরও লেখেন, ‘মনে রাখবেন, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না। ভয়ভীতি কিংবা প্রতিবন্ধকতা দেখিয়ে আমাকে আমার অবস্থান থেকে একচুলও সরানো যাবে না, ইনশাআল্লাহ।’

জনগণের সঙ্গে তার সম্পর্ক কোনো বাধা বা ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল নয় উল্লেখ করে আমির হামজা বলেন, ‘এই সম্পর্ক ভালোবাসা, আস্থা ও আদর্শের।’

পোস্টের শেষাংশে ঝিনাইদহবাসীকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘আমি আসছি, আপনারাও আসুন। দেখা হবে, কথা হবে, মতবিনিময় হবে। ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের অপেক্ষায় রইলাম।’

উল্লেখ্য, কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমির হামজার মাহফিল ও একই স্থানে মাদকবিরোধী সমাবেশ আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনার খবর প্রকাশিত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
৫০২ Time View