ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি: ইসি হত্যা মামলায় গ্রেপ্তার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ সিরাজগঞ্জে ছুরিকাঘাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতভর তাণ্ডব ২১ জেলায়: বাস-ট্রেন-প্রতিষ্ঠানে আগুন, নিহত ৪ রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে দুর্বৃত্তদের আগুন কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

ভুল তথ্য, এআই-এর অপব্যবহার নির্বাচন ঘিরে বড় চ্যালেঞ্জ: সিইসি

সাংবাদিক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংবিধানে পরিবর্তন না এলে আগের নিয়ম অনুযায়ীই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। তখন নির্বাচন কবে হবে, মনোনয়নপত্র জমার তারিখসহ সব তথ্য জানানো হবে।

শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “আমরা বহুমাত্রিক ও প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ও অপপ্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে কমিশন মনে করছে। এটি আধুনিক যুগের একটি আধুনিক হুমকি। পাশাপাশি, ভোটারদের আস্থা ফিরিয়ে আনা ও কেন্দ্রমুখী করা একটি বড় দায়িত্ব।”

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জাতির কাছে আমরা দায়বদ্ধ। সবার সহযোগিতা প্রয়োজন।”

নির্বাচনের তারিখ কবে জানতে চাইলে সিইসি বলেন, “তফসিল ঘোষণার পরই নির্ধারিত তারিখ জানা যাবে। তার আগে বলা সম্ভব নয়।”

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, “কমিশনের পক্ষ থেকে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলিনি। প্রধান উপদেষ্টা শুধু প্রশাসনের বিভিন্ন দপ্তরকে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন।”

তিনি আরও বলেন, “আমরা কোনো দলীয় সরকারের অধীনে নই। একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কাজ করছি। ফলে আমাদের ওপর দলীয় কোনো চাপ নেই। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা বেনজির আহমেদ ফরাজীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সিইসি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৫৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
৮৪২ Time View