মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: সোমবার আজ ঢাকায় বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের যৌথ নেতৃত্বে প্রতিনিধি দলটি এ সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশগ্রহণ করে। মতবিনিময়কালে দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, জীবনমান উন্নয়ন, সার্বিক কল্যাণ ও সামাজিক অগ্রগতিসহ জাতীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাচিং প্রু এমপি বক্তব্য প্রদান করেন।
তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অবদানের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মহামান্য রাষ্ট্রপতির গঠনমূলক দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে আরও অনুপ্রাণিত করবে।
মাননীয় মন্ত্রী সাচিং প্রু এমপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং সার্বিক কল্যাণে আন্তরিক ভূমিকার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের পক্ষ থেকে সকল সম্প্রদায় ও জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে গতকাল সংগঠনটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি-কে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।






















৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা