ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ওয়ারী এলাকায় ৯৩ পিস ইয়াবা ও ৪৬ পুরিয়া হেরোইন’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সাংবাদিক

তপন সরকার ,সিনি. সহকারী পুলিশ সুপার:-

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ০৫/০৯/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.০০ ঘটিকায় ডিএমপি, ঢাকার ওয়ারী থানাধীন জলপুর লেন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট ও পুরিয়া হেরোইন উদ্ধারপূর্বক মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গতকাল ০৫/০৯/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.০০ ঘটিকায় ডিএমপি, ঢাকার ওয়ারী থানাধীন জলপুর লেন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৩ (তিরানব্বই) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ২৭,৯০০ (সাতাশ হাজার নয়শত টাকা) ও ৪৬  (ছেচল্লিশ) পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন, যার আনুমানিক বাজার মূল্য ১৩,৮০০ (তেরো হাজার আটশত টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম অনিক রহমান (২৬), পিতা— মৃত মানিক রহমান, সাং— মীর হাজীরবাগ, থানা— যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের কিছু নগদ টাকা জব্দ করা হয়।

৩। প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার ওয়ারী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

৪। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:২৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
৫০২ Time View