ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রিকশা চালকদের তাণ্ডব- সাংবাদিক পুলিশ পথচারী সবার উপরে আক্রমণ করে রিকশা চালকরা হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা আশুলিয়ার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ: পরিবার পরিকল্পনা পরিদর্শীকা অনুপস্থিত, আয়াকে দিয়ে চলছে সেবা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রিয়াদে মুক্তিযুদ্ধ ও হৃদয়ে একাত্তর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত প্রবাসের মাটিতে ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রবাসীদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীতে আবাদি জমি কেটে পুকুর খনন: এক লাখ টাকা জরিমানা হোমনায় মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড মহানবী(সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ।  সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের

রিকশা চালকদের তাণ্ডব- সাংবাদিক পুলিশ পথচারী সবার উপরে আক্রমণ করে রিকশা চালকরা

গোলাম আহমেদ সবুজ

মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে পুলিশের অভিযানের জেরে সাভারে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে চালকদের একটি সংঘবদ্ধ গোষ্ঠী। হাইকোর্টের আদেশ অমান্য করে তারা সাভার হাইওয়ে থানা ঘেরাও করে এবং পুলিশ, সাংবাদিক ও সাধারণ পথচারীদের উপর হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে কোনো ধরনের ব্যাটারিচালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। সেই নির্দেশ বাস্তবায়নে সাভার হাইওয়ে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ যানবাহন আটক ও মামলা দায়ের করে আসছে।
সম্প্রতি অভিযানের সময় একাধিক অটোরিকশা জব্দ ও মামলা দায়ের করলে ক্ষুব্ধ চালকেরা সংঘবদ্ধ হয়ে হাইওয়ে থানার সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের উপর চড়াও হয়, সেই সাথে দায়িত্ব পালনরত সাংবাদিক ও নিরীহ পথচারীদের উপরও হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাজাহান বলেন, “অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গেলেই একটি স্বার্থান্বেষী মহল বারবার এমন পরিস্থিতি তৈরি করছে। এর আগেও তারা একাধিকবার থানা ঘেরাও করেছে। এটি স্পষ্টভাবে আদালতের আদেশ অমান্য এবং আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি।”
তিনি আরও বলেন, “আমরা মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি। কিন্তু একটি সংঘবদ্ধ চক্র নিয়মিতভাবে বাধা সৃষ্টি করছে। আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করে বলছেন, আদালতের নির্দেশনা অমান্য করে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
৫০৯ Time View