ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি: ইসি হত্যা মামলায় গ্রেপ্তার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ সিরাজগঞ্জে ছুরিকাঘাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতভর তাণ্ডব ২১ জেলায়: বাস-ট্রেন-প্রতিষ্ঠানে আগুন, নিহত ৪ রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে দুর্বৃত্তদের আগুন কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

সব দল নয়, ডিসেম্বর নির্বাচন চায় একটি নির্দিষ্ট দল: প্রধান উপদেষ্টা

সাংবাদিক

জাপানের নিক্কেই ফোরামে ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক এক অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি নির্দিষ্ট দলই ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায়।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তিনটি প্রধান লক্ষ্যে কাজ করছে—সংস্কার, বিচার ও নির্বাচন।

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে অথবা সর্বোচ্চ ২০২৬ সালের জুনের মধ্যে। তবে তিনি স্পষ্ট করে দেন, নির্বাচন আয়োজন অনেকটাই নির্ভর করছে প্রয়োজনীয় সংস্কারের অগ্রগতির ওপর।

“আমরা যদি সব সংস্কার এখনই না করি এবং কিছু সংস্কার পরেও করতে পারি, তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব,” বলেন অধ্যাপক ইউনূস। “তবে যদি আমরা পূর্ণাঙ্গ সংস্কার চাই, তাহলে ছয় মাস সময় নিতে হবে। তবে একটি রাজনৈতিক দল সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই নির্বাচন চায়।”

উল্লেখ্য, এই প্রশ্নোত্তর পর্বটি সম্প্রচার করেছে বিটিভিসহ দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
৯৮৮ Time View