ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক হামজাকে ডুলির দশে দশ, ফারহানের গোল সেরার তালিকায় হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সম্মিলন/বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা আইপিএল নিলামে মুস্তাফিজসহ নাম দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর পাবনায় গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়েছে ফাইলপত্র পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে আগুন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের জন্মদিন আজ

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিকের (এম এ মালেক) শুভ জন্মদিন আজ (১২ নভেম্বর)। ১৯৫৭ সালের এই দিনে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের টিলাবাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন বরেণ্য এই রাজনীতিবিদ ও সমাজসেবক।

জন্মদিন উপলক্ষে সকাল থেকেই দলীয় নেতাকর্মী, সমর্থক, প্রবাসী কমিউনিটি এবং নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছেন শুভানুধ্যায়ীরা।

দীর্ঘ প্রবাস জীবনে যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে প্রথমবারের মতো সিলেট-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নির্বাচিত হওয়ার পর থেকেই দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়ন এবং এলাকাটিকে একটি মডেল ও পর্যটনসমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জন্মদিন উপলক্ষে আজ স্থানীয় দলীয় কার্যালয় ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দলীয় নেতাকর্মীরা জানান, এম এ মালেক কেবল একজন সফল রাজনীতিবিদই নন, তিনি একজন মানবিক ও জনবান্ধব অভিভাবক। তাঁর হাত ধরেই সিলেট-৩ আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলে এলাকাবাসী আশাবাদী।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
৫০০ Time View