ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: উদ্ধারকাজ স্থগিত করল চীন রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার নেপালে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯, নিখোঁজ অন্তত ১৪০০ পর্যটক সংলাপ থেকে বাস্তব কর্মপরিকল্পনায় ‘ইঞ্জিনিয়ারিং ডিপ্লোম্যাসি’, নেতৃত্বে বুয়েট গঙ্গার পানিসহ ৩ খাতে ৯০ দিনের কর্মপথ নির্ধারণ গঙ্গার পানি, বিদ্যুৎ ও সাইবার নিরাপত্তায় নতুন কর্মপথ আঞ্চলিক কূটনীতিতে প্রকৌশল ও তথ্যভিত্তিক সিদ্ধান্তের ওপর জোর রিয়াদে বাপ্রসাফের মাসিক সভা অনুষ্ঠিত এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯!

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রাজধানীতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়াতে, রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত শিক্ষিকা বগুড়ার একটি প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার নাম- মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

জানা যায়, রাতে বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসাপাতালে ডাক্তার দেখাতে এসে ভোরে গাবতলী বাস টার্মিনাল নামেন তিনি। এরপর রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যাওয়া মাত্রই পেছন থেকে মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এ সময় পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এ ঘটনায় পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
৫০০ Time View