ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে সব ডাকঘর ডিজিটাল সেন্টারে রূপান্তরের পরিকল্পনা

২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে দেশের সব পোস্ট অফিস ও ডাকঘরকে ডিজিটাল সেন্টারে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে দুটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের আওতায় ডাক বিভাগের আর্থিক সেবা আধুনিকায়নের পাশাপাশি জাতীয় ডিজিটাল ঠিকানা ডেটা ও রুট ম্যাপিং টুল, ‘আমার ডাক’ অ্যাপ এবং ‘ডাক বাজার’ সফটওয়্যারের মাধ্যমে ডাক বিভাগের সেবাগুলো ডিজিটাল করা হবে।

আজ সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

মন্ত্রী জানান, দেশের সব পোস্ট অফিস ও ডাকঘরকে ডিজিটাল সেন্টারে রূপান্তর এবং ডাক বিভাগের কার্যক্রম আরও গতিশীল করতে সেপ্টেম্বর ২০২৪ থেকে মার্চ ২০২৭ মেয়াদে ‘মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও আধুনিকীকরণ’ শীর্ষক একটি কারিগরি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া মার্চ ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৮ মেয়াদে ‘নাগরিক প্রান্তে বিদ্যমান ডাক সেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ’ নামে আরেকটি প্রকল্পের কাজ চলছে।

প্রথম প্রকল্পের আওতায় ডাক বিভাগের বিদ্যমান ইলেকট্রনিক মানি ট্রান্সফার ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করা হচ্ছে। অন্যদিকে, দ্বিতীয় প্রকল্পের মাধ্যমে জাতীয় ডিজিটাল ঠিকানা ডেটা ও রুট ম্যাপিং টুল, ‘আমার ডাক’ অ্যাপ এবং ‘পোস্টাল রুরাল ট্রেড অ্যান্ড কমার্স মডেল’ বা ‘ডাক বাজার’ সফটওয়্যার চালু করে ডাক বিভাগের প্রতিটি সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে দেশের সব পোস্ট অফিস ও ডাকঘর ডিজিটাল সেন্টারে রূপান্তরিত হবে। এর ফলে গ্রামীণ জনপদসহ সারাদেশের মানুষ নিরাপদ ডিজিটাল ডাকসেবা গ্রহণের সুযোগ পাবেন।

এদিকে, ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে গ্রাহক হয়রানি, জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও সংসদে তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ডাক অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, ‘নগদ’-এর ১৬১৬৭ নম্বর কল সেন্টারের মাধ্যমে ২৪ ঘণ্টা গ্রাহকসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে ৯৭টি ডাকঘরে নগদ সেবা কেন্দ্র রয়েছে। অতিরিক্ত কাউন্টারসহ মোট ১১৩টি কেন্দ্রের মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে। এসব কেন্দ্রের সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানোর কার্যক্রমও চলছে।

গ্রাহকদের পিন ও ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) গোপন রাখার বিষয়ে নিয়মিত সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ করে প্রতারক চক্র শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এ ছাড়া সরকারি ভাতা ও সহায়তার অর্থ ডিজিটাল পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের হিসাবে পাঠানো হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
৫০০ Time View