ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি: ইসি হত্যা মামলায় গ্রেপ্তার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ সিরাজগঞ্জে ছুরিকাঘাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতভর তাণ্ডব ২১ জেলায়: বাস-ট্রেন-প্রতিষ্ঠানে আগুন, নিহত ৪ রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে দুর্বৃত্তদের আগুন কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

৩৬ দিন পর চুয়েটে ক্লাস শুরু

সাংবাদিক

দীর্ঘ ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে আংশিকভাবে অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। 

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগের মধ্যে বাকি ১১টিতে কোনো ক্লাস হয়নি।

জানা গেছে, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের কয়েকটি বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তবে উপস্থিতি ছিল কম। সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলে ক্লাস কার্যক্রম।

বিভাগটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ তালবী বলেন, আজকে স্বল্পসংখ্যক শিক্ষার্থী নিয়েই আমাদের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রুটিন অনুযায়ী ল্যাব হওয়ার কথা ছিল, তবে আজকের ল্যাবটি আমরা বিভাগে কথা বলে স্থগিত করিয়েছি।

বিভাগীয় প্রধান ফৌজিয়া গুলশানা রশিদ লোপা বলেন, সকাল ৯টায় ২১, ২২ ও ২৩ ব্যাচের ক্লাস হয়েছে। সব ব্যাচের ক্লাস মোটামুটি অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। বিশেষ করে ২১ ও ২২ ব্যাচের শিক্ষার্থীরা তুলনামূলক বেশি উপস্থিত ছিল। আগামীকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে পারে বলে আশা করছেন তিনি।

তবে শ্রেণিকক্ষে ফিরলেও উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান হয়নি। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অবস্থান, অ্যাকাডেমিক কার্যক্রম চলবে, পাশাপাশি চলবে আন্দোলনও।

এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে। বুধবার দুপুরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও প্রতিনিধি দলটির বৈঠকের কথা রয়েছে।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটে নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই প্রতিবাদে নামেন শিক্ষার্থীরা। পরদিন থেকে শুরু হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। নিয়োগ বাতিলের দাবিতে ধারাবাহিক আন্দোলনের একপর্যায়ে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা। দীর্ঘ অচলাবস্থার পর আজ (বুধবার) একটি বিভাগে ক্লাস শুরুর মধ্য দিয়ে সীমিত পরিসরে অ্যাকাডেমিক কার্যক্রম ফিরেছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
৫৫১ Time View