ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জ সন্ত্রাসী গোষ্ঠী রিয়াদ বাহীনির অত্যাচারে অতিষ্ঠ এলাকায় বাসী চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির-২০২৬ কার্যকরী কমিটি গঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন

নগর ভবনে ফের ইশরাক, মেয়রের দায়িত্ব বুঝে নিতে অনড় অবস্থানে সমর্থকরা

সাংবাদিক

ঈদের বিরতির পর ফের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন ও তাঁর অনুসারীরা। মেয়রের দায়িত্ব বুঝে নেওয়ার দাবিতে রোববার (১৫ জুন) সকাল থেকেই নগর ভবনে জড়ো হন তাঁরা। বেলা ১১টার দিকে সেখানে উপস্থিত হন ইশরাক নিজেও।

ইশরাকের অনুসারীরা জানান, হাইকোর্ট রিট খারিজ করে দেওয়ার পর আর কোনো আইনি বাধা নেই। তাই নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী দ্রুত তাকে শপথ পড়াতে হবে।

এর আগে ৩ জুন আন্দোলন সাময়িক স্থগিত করে ঈদের পর ফের কর্মসূচিতে ফেরার ঘোষণা দিয়েছিলেন ইশরাক। এবার তিনি বলেন, “দক্ষিণের মানুষই ঠিক করবেন কে হবে মেয়র, কোনো প্রহসনের জায়গা নেই।”

উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনের ফল বাতিল করে গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো শপথ অনুষ্ঠানের উদ্যোগ নেয়নি। এর প্রতিবাদে ১৫ মে থেকে শুরু হওয়া আন্দোলন ঈদের পর আবারও তীব্র হচ্ছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৫০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
৭৮৩ Time View