ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার দেবিদ্বারে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার পিস আতশবাজি জব্দ ফরিদগঞ্জে হিন্দু ধর্মাবলিদের বৈশাখী মেলা ও পূজা উদযাপিত নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা  ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হবে ১ জুলাই নববর্ষের আনন্দ ঢেকে দিল শিশুর করুণ মৃত্যু। রাণীশংকৈলে সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপিত রাঙ্গুনিয়ার ‘মাদক সম্রাট’ আঞ্জুয়ে: ২৫ বছরেও অধরা, নেপথ্যে শক্তিশালী এক অদৃশ্য হাত ফরিদগঞ্জে উৎসব মুখর পরিবেশে বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপিত আগামীতে স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’

কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

সোহেল, শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাটে কৃষকদের পাশে থেকে কৃষি উন্নয়নে ভূমিকা রাখতে মাঠে নেমেছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে তিনি গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের স্থানীয় কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে নিজ হাতে কৃষিজমিতে সেচ প্রদানের ড্রেন প্রস্তুত কার্যক্রমে অংশগ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক সমাজের নেতারা। মাঠে কোদাল হাতে মাটি কাটার মধ্য দিয়ে কৃষিকাজের উদ্বোধন করেন অপু, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, “কৃষকরা আমাদের দেশের প্রাণ। তাদের শ্রমের মধ্য দিয়েই আমরা বেঁচে আছি। আধুনিক কৃষি প্রযুক্তি ও সরকারি সহযোগিতার মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করাই এখন সময়ের দাবি। আমি চাই ডামুড্যা, গোসাইরহাট এং ভেদরগঞ্জ হোক কৃষি উন্নয়নের মডেল।”

তিনি আরও বলেন, “কৃষির উন্নয়ন মানে শুধু উৎপাদন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। তরুণ প্রজন্মকেও এখন মাঠে নেমে কৃষকদের পাশে দাঁড়াতে হবে।”

উপস্থিত স্থানীয়রা জানান, অপুর মতো রাজনীতিবিদ মাঠে নেমে কৃষকদের সঙ্গে কাজ করলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। তার এই উদ্যোগে এলাকার কৃষকদের মধ্যে নতুন উৎসাহ সৃষ্টি হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
৭১৩ Time View