ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকিজা ট্রাফিক চেকপোস্টে থামলেই ভোগান্তি- অভিযোগ মোটরসাইকেল আরোহীদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন পেক্স ক্লাব অফ চাঁদপুরের পালাবদল অনুষ্ঠিত আগামী ৩০ জুন থেকে সংযুক্ত আরব আমিরাতে চালু হচ্ছে ইত্তিহাদ রেলের যাত্রী সেবা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এআইইউবিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত অবশেষে হরমুজ পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’ সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রী মাহিয়ার মরদেহ উদ্ধার, অপরাধীদের দ্রুত বিচারের দাবি হিউম্যান রাইটস এলাইভ ভোলা জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, আহবায়ক আওলাদ, সদস্য সচিব তারেক মুরাদনগরে কর্মরত এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর ডাকাত দলের বর্বরোচিত হামলা, দেশজুড়ে তীব্র ক্ষোভ

বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে এক তরুণীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধারাবাহিক প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত তরুণী একাধিক পুরুষকে টার্গেট করে বিয়ে করে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে কৌশলে পালিয়ে যান।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে প্রথমে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওই তরুণী। কিছুদিন পর তিনি ডিভোর্স দিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নেন। এরপর কয়েক মাস যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর পুনরায় ফোন করে আবেগঘন সম্পর্ক তৈরি করেন এবং আবার বিয়েতে রাজি করান।
ভুক্তভোগীর অভিযোগ, দ্বিতীয়বার বিয়ের পর মাত্র দেড় মাস সংসার করার পর ওই তরুণী তার বাসা থেকে নগদ ৬৫ হাজার টাকা ও প্রায় ২ ভরি স্বর্ণালংকার নিয়ে হঠাৎ করে পালিয়ে যান। ঘটনার পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
তিনি আরও জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অভিযুক্তের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেন এবং উল্টো হুমকি প্রদান করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত তরুণীর পূর্বে একাধিক বিয়ে হয়েছে এবং আগের সংসারেও একই ধরনের ঘটনার অভিযোগ রয়েছে। তার আগের স্বামীর ঘরে একটি প্রায় ১৪ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে বলেও জানা গেছে।
ভুক্তভোগী বলেন, “আমি আমার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তাকে বিয়ে করেছিলাম। কিন্তু সে পরিকল্পিতভাবে আমার কাছ থেকে টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে। এখন আমি আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত।”
এ ঘটনায় ভুক্তভোগী সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ক্ষতিগ্রস্ত অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার এক কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সতর্কবার্তা:
এ ধরনের প্রতারণা এড়াতে বিয়ের আগে সংশ্লিষ্ট ব্যক্তির পারিবারিক, সামাজিক ও পূর্ব ইতিহাস সম্পর্কে যথাযথ যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্টরা পরামর্শ দিয়েছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৬৪১ Time View