ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

সাংবাদিক

ঢাকাই সিনেমার এক কালের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বহু দিন ধরেই অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন। সেখানেই এক ঘরোয়া আয়োজনে তার সঙ্গে দেখা হয়ে গেল তাসকিন আহমেদের। 

এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন শাবনূর নিজেই। তাসকিন ও তার পরিবারের সঙ্গে সে অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছে তার। সে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন বলে জানান শাবনূর।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করে শাবনূর জানান, গত ৪ সেপ্টেম্বর সিডনিতে তার ভাইয়ের বাসায় এই আয়োজনটি করা হয়। তিনি লিখেছেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’

তাসকিনকে নিয়ে শাবনূর বলেছেন, ‘তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
৫০৩ Time View