ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রখ্যাত অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

সাংবাদিক

বলিউডের শক্তিশালী ও জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে দ্য ইকোনমিক টাইমস, নবভারত টাইমস, লাইভমিন্ট, এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসসহ বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যম তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেছে।

মৃত্যুকালে এই কিংবদন্তি অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাঁকে দ্রুত স্থানীয় মণিপাল হাসপাতালে নেওয়া হলে ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

দ্য ইকোনমিক টাইমসকে মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার জানিয়েছেন, হাসপাতালে আনার পর প্রায় ৪৫ মিনিট ধরে চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। তাঁকে ক্রমাগত সিপিআর দেওয়া হলেও তাঁর শরীর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এই অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করতে তাঁর ময়নাতদন্ত করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করা এই গুণী অভিনেতার প্রকৃত নাম ছিল বিশ্বনাথ পাটেকর। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে কয়েক দশকের বর্ণাঢ্য অভিনয়জীবনে তিনি তাঁর স্বতন্ত্র অভিনয়ভঙ্গি, অভিব্যক্তি ও সংলাপ বলার বিশেষ ধরনের জন্য দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন।

তাঁর দীর্ঘ ক্যারিয়ারে ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অব তক ছাপ্পান’, ‘অগ্নিসাক্ষী’ ও ‘ওয়েলকাম’-এর মতো অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন নানা পাটেকর। অসামান্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে ভারত সরকার তাঁকে সম্মানজনক ‘পদ্মশ্রী’ পদকে ভূষিত করে। তাঁর এই প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৪৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
৫১২ Time View