ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

সাংবাদিক

 গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে যাওয়ার একপর্যায়ে লুঙ্গি ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে যায় তাঁর নিথর দেহ। পরে পুলিশ এসে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিরু ওই গ্রামের লাল মিয়া ওরফে রাঙ্গা খলিফার ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। পরিবার ও স্থানীয়দের ভাষ্য, মিরু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা নিশ্চিত করে বলতে পারেননি কেউ। ধারণা করা হচ্ছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতের কোনো একসময় তিনি পুকুরপাড়ের গাছের ডালে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। নিহতের বোন নুপুর বেগম বলেন, ‘মিরু নেশা করত। শুক্রবার দুপুরে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে ঢাকায় যাওয়ার কথা বলে মাদারীপুর যায়। পরে রাতে বাড়িতে ফিরে আসে।

ধারণা করছি, সেখান থেকে ফিরে রাতের কোনো একসময় সে আত্মহত্যা করেছে।’ তিনি আরও বলেন, মিরু নিয়মিত মাদক সেবন করতেন। স্থানীয়রাও জানান, মিরু দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। পাশাপাশি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার রাতে বাড়িতে ফেরার পর কোনো একসময় তিনি পুকুরপাড়ে চলে যান বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে স্থানীয়রা পুকুরপাড়ের একটি গাছের ডালে মিরুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁকে নামানোর জন্য স্থানীয়রা এগিয়ে গেলে গলায় পেঁচানো লুঙ্গি ছিঁড়ে তিনি পুকুরের পানিতে পড়ে যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রাব্বি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ এখনো বাড়িতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ মিরুর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২৪ বছর বয়সে তাঁর এমন মৃত্যুতে এলাকায়ও নেমে এসেছে বিষাদের আবহ। একই সঙ্গে তাঁর দীর্ঘদিনের মাদকাসক্তির বিষয়টি সামনে এনে স্থানীয়দের মধ্যে মাদকের ভয়াবহতা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৫১৩ Time View