ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল পুলিশ

সাংবাদিক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তাকে রিমান্ডে নিতে আদালতে পাঠানো হতে পারে বলেও জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার পর থেকে স্ত্রীসহ শেরেবাংলা নগর থানা পুলিশের হেফাজতে রয়েছেন সংসদ সদস্য নজরুল ইসলাম।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ রোববার রাতে থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। ওই মামলায় সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখানোর জন্য কিছু আইনি আনুষ্ঠানিকতা রয়েছে। সোমবার সকাল থেকে সেগুলো সম্পন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে সংসদের স্পিকারকে পুলিশের পক্ষ থেকে চিঠি দেওয়া হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখছেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

রিমান্ডের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের জানালা দিয়ে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান ভবনের লোকজন। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে সংসদ সদস্য নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। এরপর মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংসদ সদস্য নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:১৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৫০২ Time View