আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে নরসিংদীতে পিএফজির শোভাযাত্রা ও মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি: ‘শান্তিতে বিনিয়োগ করুন, সকলের জন্য, সর্বত্র, প্রতিদিন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে নরসিংদীতে পিএফজি’র উদ্যোগে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় নরসিংদী জেলা প্রশাসকের সামনের সড়কে শোভাযাত্রা শেষে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পিএফজি পিস অ্যাম্বাসেডর এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও কোঅর্ডিনেটর হলধর দাসের সঞ্চালনায় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিএফজি সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার,বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, সতীশ চন্দ্র বিশ্বাস, এডভোকেট সুলতানা রাজিয়া জুপি,সদস্য ফিরোজা বেগম,এডভোকেট রাশিদা বেগম,পুএজি কো-অর্ডিনেটর মাহফুজ আলম সহ পিএফজি, ওয়েভ এবং ওয়াইপিএজি এর সদস্যবৃন্দ।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক সহনশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। সমাজে সংঘাত ও বিভেদ পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। অংশগ্রহণকারীরা শান্তি, স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
পাশাপাশি একটি শান্তিপূর্ণ ও সহনশীল বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরা হয়।

























মহাদেবপুরে ডিবির অভিযানে ২৯ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার