ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড় অঘটন হলো না, ভারতকে ৩২ রানে আটকে দিয়ে ২ রানে হারল জাপান

সাংবাদিক

অবিশ্বাস্য এক সুযোগ হারাল জাপান। কার্যত গুরুত্বহীন এক ম্যাচে অল্পের জন্য ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটনটা হতে গিয়েও শেষ পর্যন্ত হলো না। স্রেফ ২ রান দূরত্বে গিয়ে থামতে হলো জাপানকে।

ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয়েছে জাপান। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ভারতের অবস্থান দ্বিতীয়, আর জাপানের ৪১তম। প্রথম সারির দল নিয়ে খেলতে নামা ভারতের সঙ্গে শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে জাপান। তবে মাঠের পারফরম্যান্সে সেটা বুঝার উপায় ছিল না। বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমে আসায় শক্তিমত্তার পার্থক্যও যেন কমে যায়! শেষ বল পর্যন্ত লড়াই করে মাত্র ২ রানে হেরেছে জাপান।

আজ (মঙ্গলবার) সানোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২ রান করে ভারত। জবাবে ৩ উইকেট হারিয়ে ৩০ রানের বেশি করতে পারেনি জাপান।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। একই কারণে লম্বা সময় নষ্ট হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৫ ওভারে। ৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ইয়ামামুতু-লাকে হারায় জাপান। এক বাউণদারিতে ৪ রান করে ফেরেন তিনে নামা ইব্রাহিম।

৭ রানে ২ উইকেট হারানোর পর জাপানকে ম্যাচে ফেরান কাদাওকি-ফ্লেমিং ও ইটু-ডেভিস। দুজনের জুটিতে একসময় মনে হচ্ছিল ম্যাচে এগিয়ে আছে ভারত। তবে শেষ ওভারে ৮ রানের সমীকরণ মেলাতে পারেনি জাপান। ১২ বলে ১২ রান করেছেন কাদাওকি-ফ্লেমিং। আর ইটু-ডেভিসের ব্যাট থেকে এসেছে ৮ বলে অপরাজিত ৯ রান।

ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নেমে গোল্ডেন ডাক খেয়েছেন অভিষেক শর্মা। সুবিধা করতে পারেননি ইশান কিশানও। ৬ বলে ৩ রান করেছেন তিনি।

সাঞ্জু স্যামসন একটি বাউন্ডারি পেলেও ৯ রানের বেশি করতে পারেননি। ভারতের হয়ে একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্ক ছুঁয়েছেন শ্রেয়াস আইয়ার। অভিজ্ঞ এই ব্যাটার ১৬ রান করতে খেলেছেন ১২ বল। তাতে সবমিলিয়ে ৩২ রান করতে পারে ভারত।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৫১১ Time View