ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুই দিন পর সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল শুরু ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ৮ বছর পর খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান ছাত্রদের: রাষ্ট্রপতি এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি: ইসি হত্যা মামলায় গ্রেপ্তার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম

এস এম কামরুল হাসানের কবিতা “ভালোবাসার নিলামঘর”

সাংবাদিক

ভালোবাসাকে নিলামে তুলেছো তুমি,

প্রেমকে বানিয়েছো পণ্য,
দর হাঁকছো এখন উন্মুক্ত বাজারে,
কে কত বেশি দেবে, তারই জন্য তুমি ধন্য।

বাহ্, কি চমৎকার ব্যবসায়ী তুমি!
হৃদয়টাকে বানিয়েছো দোকান,
প্রেমের ওজন মাপছো টাকার দাঁড়িপাল্লায়,
ভালোবাসার গায়ে লাগিয়েছো দামের ট্যাগ।

নিজেকে কখনো নিলামে তুলে
পুণ্য বানিয়ো না, লক্ষ্মীটি,
তাহলে আমি সত্যিই কষ্ট পাবো,
ভীষণ কষ্ট পাবো।
কারণ পণ্য হয়ে গেলে তুমি অপবিত্র হয়ে যাবে,
আর আমি আজও তোমাকে
আমার প্রার্থনার মতো পবিত্র ভাবি।

তুমি বিক্রি হচ্ছো,
আমি দেখছি,
আমার হাত খালি, তাই আমি কিনতে পারছি না,
আমার কাছে তো শুধু ভালোবাসা ছিল,
টাকা ছিল না,
আর এই বাজারে ভালোবাসা অচল পয়সা।

যাও, চলে যাও সেই ক্রেতার কাছে,
যার পকেট ভারী, যার গাড়ি আছে, বাড়ি আছে,
যে তোমাকে সোনায় মুড়িয়ে রাখবে,
কিন্তু কখনো বুকে রাখবে না।

আমার মতো গরীব প্রেমিকের বুক
তোমার জন্য বড্ড ছোট ছিল, তাই না?

একদিন নিলাম শেষ হবে,
আলো নিভে যাবে, ক্রেতারা চলে যাবে,
তখন বুঝবে,
সবচেয়ে দামি জিনিসটাই তুমি,
সবচেয়ে সস্তায় বিক্রি করে দিয়েছো।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
৫৭৯ Time View

এস এম কামরুল হাসানের কবিতা “ভালোবাসার নিলামঘর”

আপডেটের সময় : ০৭:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

ভালোবাসাকে নিলামে তুলেছো তুমি,

প্রেমকে বানিয়েছো পণ্য,
দর হাঁকছো এখন উন্মুক্ত বাজারে,
কে কত বেশি দেবে, তারই জন্য তুমি ধন্য।

বাহ্, কি চমৎকার ব্যবসায়ী তুমি!
হৃদয়টাকে বানিয়েছো দোকান,
প্রেমের ওজন মাপছো টাকার দাঁড়িপাল্লায়,
ভালোবাসার গায়ে লাগিয়েছো দামের ট্যাগ।

নিজেকে কখনো নিলামে তুলে
পুণ্য বানিয়ো না, লক্ষ্মীটি,
তাহলে আমি সত্যিই কষ্ট পাবো,
ভীষণ কষ্ট পাবো।
কারণ পণ্য হয়ে গেলে তুমি অপবিত্র হয়ে যাবে,
আর আমি আজও তোমাকে
আমার প্রার্থনার মতো পবিত্র ভাবি।

তুমি বিক্রি হচ্ছো,
আমি দেখছি,
আমার হাত খালি, তাই আমি কিনতে পারছি না,
আমার কাছে তো শুধু ভালোবাসা ছিল,
টাকা ছিল না,
আর এই বাজারে ভালোবাসা অচল পয়সা।

যাও, চলে যাও সেই ক্রেতার কাছে,
যার পকেট ভারী, যার গাড়ি আছে, বাড়ি আছে,
যে তোমাকে সোনায় মুড়িয়ে রাখবে,
কিন্তু কখনো বুকে রাখবে না।

আমার মতো গরীব প্রেমিকের বুক
তোমার জন্য বড্ড ছোট ছিল, তাই না?

একদিন নিলাম শেষ হবে,
আলো নিভে যাবে, ক্রেতারা চলে যাবে,
তখন বুঝবে,
সবচেয়ে দামি জিনিসটাই তুমি,
সবচেয়ে সস্তায় বিক্রি করে দিয়েছো।