ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ৮ বছর পর খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান ছাত্রদের: রাষ্ট্রপতি এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি: ইসি হত্যা মামলায় গ্রেপ্তার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ

৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাওয়ার কথা রয়েছে। এদিন জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সফরে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত হবেন। এ সময় নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার নামফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

মীর শাহে আলম আরও বলেন, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের কাজও শুরু হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী প্রকল্পটির উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

তিনি বলেন, মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের জন্য এসব উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উপজেলা, পৌরসভা ও থানা প্রতিষ্ঠার পাশাপাশি সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে এলাকার মানুষের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫০০ Time View