ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুই দিন পর সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল শুরু ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ৮ বছর পর খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান ছাত্রদের: রাষ্ট্রপতি এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি: ইসি হত্যা মামলায় গ্রেপ্তার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিক

 চট্টগ্রাম, ২০ নভেম্বর: শিল্পকারখানার মানবসম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিল্পপ্রতিষ্ঠানে শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘বেপজা শ্রম আইন-২০১৯ ও বিধিমালা-২০২২-এর প্রয়োগ’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার চট্টগ্রামের এশিয়ান এসআর হোটেলে এক্সিলেন্স একাডেমি, এক্সিলেন্স বাংলাদেশের একটি সহযোগী প্রতিষ্ঠান, এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিআইএম অ্যালামনাই সোসাইটি-চট্টগ্রামের সভাপতি মোঃ সাইদুর রহমান মিন্টু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম শিল্পাঞ্চলের পুলিশ সুপার ও প্রধান মাহমুদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) শিল্প সম্পর্ক বিভাগের অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মোহাম্মদ শাহাদাত হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি রিয়াজ হোসাইন। প্রশিক্ষণ পরিচালনা করেন খন্দকার তমাল আহমেদ। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত মানবসম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স বিভাগের কর্মকর্তা, নির্বাহী ও ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে বেপজা শ্রম আইন-২০১৯ ও বিধিমালা-২০২২-এর বাস্তব প্রয়োগ, শ্রমিক-ব্যবস্থাপনা সম্পর্ক উন্নয়ন, শ্রম অধিকার, শিল্পকারখানায় আইনসম্মত ও শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫০৩ Time View