ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় শ্রেণি থেকে পরীক্ষা এনসিপিতে আসছে ‘সুপার সিক্স’, গুরুত্বপূর্ণ পদে আসছেন নাসীরুদ্দীন-হাসনাত সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য/বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী বিশ্বকাপ খেলতে রোহিত-কোহলিকে ২ শর্ত দিলো বিসিসিআই দুর্যোগ মোকাবিলায় প্রতিটি ঘরকে প্রস্তুত করার আহ্বান রাষ্ট্রপতির রিয়াদ বিমানবন্দর ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ, বাতিল শত শত ফ্লাইট জামিন পেলেন আইভী, আদালত থেকে বেরিয়ে বললেন ‘জয় বাংলা, দাবিয়ে রাখা যাবে না’ সাফের প্রথম ম্যাচে নেই হামজা-শমিতরা

এস এম কামরুল হাসানের কবিতা- “গোপন অমাবস্যা”

সাংবাদিক

তেমন করে ভালোবাসতে পারবে না জেনেও

আমি তোমাকে ভালোবেসে যাই।

‘ভালোবাসো আমায়’ — এমন একটা

মিথ্যে জানার ভান করে

আমি রোজ নিজেকে বুঝাই, নিজেকে ভুলাই।

আমি জানি তুমি আমার কখনো হবে না,

এক মুহূর্তের জন্যও না —

জেনেও,সব জেনেও আমি ভালোবেসে যাই।

এ আমার কী অসুখ,বলো?

আমি তোমার অবসর,

আমি তোমার খেলার ছল,

আমি তোমার জীবনে কখনো কখনো

হঠাৎ জেগে ওঠা কিছুটা তিক্ততার ফল।

আমি তোমার জীবনাচরণের বাইরে

পড়ে থাকা এক পরিত্যক্ত চিনির কল —

যার কোনো প্রয়োজন নেই,তবু সে পড়ে আছে।

আমি তোমার ঘর্মাক্ত শরীরে

পিঠে লেগে থাকা একটু হালকা হাওয়া,

আমি তৃষ্ণার্ত প্রজাপতির ভুল প্রতিচ্ছবি।

তোমার বুকের উপরে বসবার

আমার কোনো অধিকার নেই,

তোমার বুকের মধ্যে রাখা

ভালোবাসার মানুষগুলোর সমান্তরাল ভাববারও

আমার কোনো অধিকার নেই। আমি জানি।

তোমার জীবনে আমি —

অন্ধকারে আলো জ্বেলে অমাবস্যা

খোঁজার মতন,

এক অসম্ভব,এক অবান্তর চেষ্টা।

জেনে শুনে বুঝে,

শুধু মনকে সান্ত্বনা দেবার জন্য

কত কিছুই তো বলি,

তুমিও কত কিছু শোনাও।

আমি বিশ্বাস করি,আমিও শোনাই,

বিশ্বাসের মাঝেই তোমায় খুঁজে পাই।

আর অবিশ্বাস?

অবিশ্বাস আমায় ভীষণ কঠিন কষ্ট দেয়।

আমি তোমার অমাবস্যা,

তাতে কোনো পূর্ণিমা নেই।

অমাবস্যা চিরন্তন গোপনীয়,চিরন্তন একা।

পূর্ণিমার ছিটেফোঁটা পেলেও

রহস্যে ঢাকা অমাবস্যা নষ্ট হয়ে যাবে জেনে,

মানুষ ভীষণ যত্নে, ভীষণ সাবধানে

নিজের একান্ত অমাবস্যাকে পুষে রাখে,

লুকিয়ে রাখে লোকচক্ষুর অন্তরালে।

আমিও তেমন করেই তোমার অন্তরালে,

অন্ধকারে লুকিয়ে আছি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০০:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫৯৫ Time View

এস এম কামরুল হাসানের কবিতা- “গোপন অমাবস্যা”

আপডেটের সময় : ০৪:০০:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

তেমন করে ভালোবাসতে পারবে না জেনেও

আমি তোমাকে ভালোবেসে যাই।

‘ভালোবাসো আমায়’ — এমন একটা

মিথ্যে জানার ভান করে

আমি রোজ নিজেকে বুঝাই, নিজেকে ভুলাই।

আমি জানি তুমি আমার কখনো হবে না,

এক মুহূর্তের জন্যও না —

জেনেও,সব জেনেও আমি ভালোবেসে যাই।

এ আমার কী অসুখ,বলো?

আমি তোমার অবসর,

আমি তোমার খেলার ছল,

আমি তোমার জীবনে কখনো কখনো

হঠাৎ জেগে ওঠা কিছুটা তিক্ততার ফল।

আমি তোমার জীবনাচরণের বাইরে

পড়ে থাকা এক পরিত্যক্ত চিনির কল —

যার কোনো প্রয়োজন নেই,তবু সে পড়ে আছে।

আমি তোমার ঘর্মাক্ত শরীরে

পিঠে লেগে থাকা একটু হালকা হাওয়া,

আমি তৃষ্ণার্ত প্রজাপতির ভুল প্রতিচ্ছবি।

তোমার বুকের উপরে বসবার

আমার কোনো অধিকার নেই,

তোমার বুকের মধ্যে রাখা

ভালোবাসার মানুষগুলোর সমান্তরাল ভাববারও

আমার কোনো অধিকার নেই। আমি জানি।

তোমার জীবনে আমি —

অন্ধকারে আলো জ্বেলে অমাবস্যা

খোঁজার মতন,

এক অসম্ভব,এক অবান্তর চেষ্টা।

জেনে শুনে বুঝে,

শুধু মনকে সান্ত্বনা দেবার জন্য

কত কিছুই তো বলি,

তুমিও কত কিছু শোনাও।

আমি বিশ্বাস করি,আমিও শোনাই,

বিশ্বাসের মাঝেই তোমায় খুঁজে পাই।

আর অবিশ্বাস?

অবিশ্বাস আমায় ভীষণ কঠিন কষ্ট দেয়।

আমি তোমার অমাবস্যা,

তাতে কোনো পূর্ণিমা নেই।

অমাবস্যা চিরন্তন গোপনীয়,চিরন্তন একা।

পূর্ণিমার ছিটেফোঁটা পেলেও

রহস্যে ঢাকা অমাবস্যা নষ্ট হয়ে যাবে জেনে,

মানুষ ভীষণ যত্নে, ভীষণ সাবধানে

নিজের একান্ত অমাবস্যাকে পুষে রাখে,

লুকিয়ে রাখে লোকচক্ষুর অন্তরালে।

আমিও তেমন করেই তোমার অন্তরালে,

অন্ধকারে লুকিয়ে আছি।