ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এস এম কামরুল হাসানের কবিতা, “ভুলে যাওয়া বারণ”

সাংবাদিক

যদি কাহাকেও কষ্ট দিয়া তুমি তাহার কষ্টখানিও বুঝিতে না পারো,

তবে তাহাকে আর তাহার কষ্টটুকু তোমার বুকে ধারণ করিও না।

মুক্তি দিও তাহাকে, মুক্তি দিও নিজেকেও।

এতখানি কাছে পাইয়াও কেন এত হারাইবার ভয়? কাছে আসাই কি তবে হারাইবার প্রয়োজন?

নাকি ভালোবাসলেই হয় এমন?

কষ্টে কষ্টে আমার দিবস-রজনী ফুরাইলো বুঝি হায়।

আমি প্রতিদিন নিজেকে কঠিন করিয়া বলি,

“আর না, তোমাকে আর ভালোবাসিব না।”

কতবার যে এই মিথ্যা প্রবোধ দেই নিজেকে, তাহার লেখাজোখা নাই।

অতঃপর আবার নিজের কাছেই বোকা বনিয়া যাই।

কারণ তোমাকে একবার পাইয়াছি বলিয়াই তো জানি,

তোমাকে ভুলিয়া যাওয়া কঠিন কতখানি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৫০৭ Time View