ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবারকে বাঁচাতে লড়াই, এবার কি সামনে আসবে সেই রহস্য

সাংবাদিক

সাত বছর ধরে একটি সত্য বুকের মধ্যে আগলে রেখেছে বিজয় সালগাঁওকর ও তার পরিবার। সেই সত্য গোপন রাখতে কখনও আইনের চোখে ধুলো দিয়েছে, কখনও নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে একের পর এক জটিল পরিস্থিতি সামলেছে সে। কিন্তু যতই রহস্যের জাল ঘন হয়েছে, ততই দর্শকের মনে জন্ম নিয়েছে একটি প্রশ্ন– শেষ পর্যন্ত কী হবে বিজয়ের?

এবার সেই প্রশ্নের উত্তর নিয়েই ফিরছে বলিউডের আলোচিত সিনেমা ‘দৃশ্যম’। এটি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও শেষ কিস্তি। এবারের কিস্তির নাম রাখা হয়েছে ‘দৃশ্যম দ্য কনক্লুশন’। বিজয় সালগাঁওকর চরিত্রে আবারও পর্দায় হাজির হচ্ছেন অজয় দেবগন। আগামীকাল মুক্তি পাবে ছবিটি।

সিনেমার নামেই রয়েছে ইঙ্গিত। এবার বিজয়ের গল্প পৌঁছাবে চূড়ান্ত পরিণতির দিকে। সিনেমার প্রথম পোস্টারে লেখা ছিল ‘আমার সত্য, আমার বাস্তব, শুধু আমার পরিবার।’ একটি বাক্যেই যেন ধরা পড়েছে বিজয়ের চরিত্রের মূল দর্শন। দুনিয়া তাকে অপরাধী বলুক কিংবা নির্দোষ, খুনি বলুক কিংবা নায়ক– তাতে তার কিছু যায় আসে না। তার কাছে সবচেয়ে বড় সত্য পরিবার।

২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশ পেয়েছিল এই ছবির প্রথম ঝলক। সেখানে অজয়ের কণ্ঠে বিজয়ের মানসিক অবস্থার একটি আভাস পাওয়া যায়। গত সাত বছরে ঘটে যাওয়া ঘটনাগুলো তাকে বুঝিয়েছে, প্রত্যেক মানুষের নিজের একটি সত্য ও অধিকার রয়েছে। বিজয়ের সেই সত্য তার পরিবার। যতক্ষণ না বিপদ কেটে যাচ্ছে, ততক্ষণ পরিবারের সামনে শক্ত দেয়ালের মতো দাঁড়িয়ে থাকার প্রতিজ্ঞাই যেন তার।

এই চরিত্রটির জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় কারণ, বিজয়কে প্রচলিত অর্থে কোনো নায়ক হিসেবে তৈরি করা হয়নি। সে সাধারণ একজন পারিবারিক মানুষ। সিনেমা দেখতে ভালোবাসে, পরিবারকে সময় দেয়, নিজের মতো করে জীবন কাটায়। কিন্তু বাড়ির ভেতর ঘটে যাওয়া একটি খুনের ঘটনা তার জীবনকে আমূল বদলে দেয়।

পরিবারকে আইনের হাত থেকে বাঁচাতে শুরু হয় তার বুদ্ধির লড়াই। আর সেই লড়াই থেকেই জন্ম নেয় ‘দৃশ্যম’-এর রহস্যময় জগৎ। তৃতীয় কিস্তিতেও সেই রহস্যের রেশ থাকবে। তবে এবার প্রশ্নটা আরও বড়– এত বছর ধরে লুকিয়ে রাখা সত্য কি শেষ পর্যন্ত প্রকাশ্যে আসবে?

‘দৃশ্যম’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র পুলিশ কর্মকর্তা মীরা দেশমুখ হিসেবেও ফিরছেন টাবু। নন্দিনীর চরিত্রে থাকছেন শ্রিয়া সরন। রজত কাপুরও ফিরছেন আগের চরিত্রে। নতুন সংযোজন হিসেবে দেখা যাবে প্রকাশ রাজ ও জয়দীপ অহলাওয়াতকে। এবারের ছবিটি পরিচালনা করছেন অভিষেক পাঠক।

হিন্দিতে ‘দৃশ্যম’-এর যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালে। মোহনলাল অভিনীত মালায়ালাম ছবির হিন্দি সংস্করণ হিসেবে নির্মিত সেই ছবি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশ্বজুড়ে প্রায় ১১০ কোটি টাকা আয় করে ছবিটি। সাত বছর পর ২০২২ সালে আসে ‘দৃশ্যম ২’।

ছবিটি বিশ্বজুড়ে আয় করে ৩৪২ কোটি টাকা। দুটি ছবিতেই দর্শককে সবচেয়ে বেশি টেনেছে রহস্যের পাশাপাশি পরিবারের জন্য একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প। পরিবারের নিরাপত্তার প্রশ্নে সে কখনও পিছিয়ে যায়নি। সাত বছরের পুরোনো রহস্য, এক পরিবারের অটুট বন্ধন এবং আইনের সঙ্গে বুদ্ধির লড়াই– সবকিছুর পরিণতি কীভাবে দেখানো হবে, সেটিই জানা যাবে আগামীকাল।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
৫১২ Time View