ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ টানা কমছে স্বর্ণের দাম: নেমেছে এক বছরের মধ্যে সর্বনিম্নে প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চান প্রধানমন্ত্রী ফের রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত আগরতলা সীমান্তে আ.লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান

অভিনেত্রীর সঙ্গে আত্মীয়তা মিমির, বিয়েতে দামি উপহার

আইনিভাবে বিয়ে সারলেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রীর। প্রাথমিক এই আয়োজনে ছোট পরিসর হলেও ঘটা করে অনুষ্ঠান হবে আগামী ৫ ডিসেম্বর।

তবে এ বিয়ের মধ্য দিয়ে ওপার বাংলার এক অভিনেত্রীর সঙ্গে আত্মীয়তার সম্পর্কও তৈরি হলো মিমির। পাত্রের ভাইয়ের স্ত্রী ছোট পর্দার অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। বিয়ে বাড়িতে উপস্থিতি ছিল তার। ইঙ্গিত দিলেন, মিমিকে কি উপহার দেবেন!

মিমির প্রশংসা করে ত্রমিলা বলেন, ‘মিমি ভীষণ ভালো একজন মেয়ে। খুব ভালো কথা বলতে পারে। বিয়ে থেকে কেনাকাটা—সবকিছুই ও একাই দেখছে, আমার দেওরও ওর সঙ্গে রয়েছে।’

বিয়েতে মিমিকে কী উপহার দিচ্ছেন, জানতে চাইলে ত্রমিলা বলেন, ‘সোনা ছাড়া তো মুখ দেখাই যায় না, তার ওপর যদি এমন সোনার মেয়ে হয়, তাহলে সোনা ছাড়া তো কথাই নেই।’

তার এই মন্তব্য থেকে মিমির জন্য সোনার মতো দামি উপহারের ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে মিমির বিয়ের আনুষ্ঠানিক ছবি এখনো প্রকাশ্যে আসেনি। তবে পেছন দিক থেকে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে ভিক্টরি সাইন দেখাতে দেখা যায়। ছবিতে মিমির পরনে অফ-হোয়াইট লেহেঙ্গা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
৫০০ Time View