ফরিদগঞ্জ ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউরিয়ানের আলোনিয়া বড় পাটোয়ারী বাড়ি জামেমসজিদে নগদ অর্থ প্রদান করেন আব্দুল হাই ছিদ্দিকী লিটন
জাকির হোসেন ,ফরিদগঞ্জ প্রতিনিধি: আসন্ন ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনৈতিক নেতা আব্দুল হাই সিদ্দিকী। তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন। দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছেন আব্দুল হাই সিদ্দিকী লিটন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সকলের দোয়া কামনা করেছেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন। তিনি মসজিদ মাদ্রাসায় ধান -অনুদান দিয়ে থাকেন।
তিনি শীত আসলে শীত বস্ত্র, ঈদ আসলে ঈদ উপহার সামগ্রী, রমজানর ইফতার সামগ্রী বিতরণ করে থাকেন। তিনি জন প্রতিনিধি হতে চান। শুক্রবার (২অক্টোবর ) পূর্ব আলোনিয়া বড় পাটোয়ারী বাড়ি জামে মসজিদে নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এবং নগদ ১0,000 টাকা অর্থ প্রদান করেন।






















বাংলামোটরে মারধর-গুলি/ ৫০ হাজার টাকা চাঁদার দাবি থেকে ঘটনার সূত্রপাত