ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ, কুমিল্লা মহানগরী কার্যালয়ে ভাঙচুর হাসানুল হক ইনুকে নেওয়া হলো ঢামেক হাসপাতালে ফিনল্যাল্ডের যুবক জামালপুরে এসে বসলেন বিয়ের পিঁড়িতে প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাজমিন হত্যাকাণ্ডে দারোয়ানের বক্তব্যে সামনে এলো নতুন তথ্য কুমিল্লা থেকে ‘নিখোঁজ’ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ বেতন বাড়ানোর দাবিতে উত্তরা রাজলক্ষ্মীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান: আইনজীবীসহ গ্রেপ্তার-৩ দেশে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ যে এলাকায় আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-ছেলের মৃত্যু

প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী

সাংবাদিক

নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ লাইব্রেরি চালুর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি পাঠচক্র, বই পড়ার প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের বইয়ের প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সভায় লালন উৎসব ও নজরুলবর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। এ ছাড়া ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত অনুষ্ঠেয় শীতকালীন সাংস্কৃতিক উৎসব ঘিরে গৃহীত ও প্রস্তাবিত কর্মসূচি সম্পর্কেও তাকে অবহিত করা হয়।

মন্ত্রণালয়ের পরিকল্পনায় রয়েছে সার্কাস, গ্রামীণ সংস্কৃতি, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড়, পাপেট শো ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক উৎসব আয়োজন। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণেও উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সভায় জুলাই জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্রসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রতিনিধিরা তাদের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশের সংস্কৃতি হাজার বছরের পুরোনো হলেও তা নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা যাচ্ছে না। প্রযুক্তির কারণে তরুণেরা বিদেশি সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে এবং সেগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে নিজেদের সংস্কৃতি ভুলে যেতে হবে। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য কীভাবে আরও বেশি করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা যায়, তা নিয়ে ভাবতে হবে।

কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকেরই নিজস্ব যোগ্যতা রয়েছে। সবাইকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গঠনে কিছুটা হলেও অবদান রাখা সম্ভব।

সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
৫০৩ Time View