ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমিরাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩, আহত ২৬ আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নেই মুস্তাফিজের নাম, আছেন ১১ বাংলাদেশি এবার ২২ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ মাথা ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা ৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪, রেকর্ডবুক তছনছ করলেন সূর্যবংশী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শ্রমিকের মৃত্যুর গুজবে উত্তাল কোনাবাড়ী, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

দেশে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ যে এলাকায়

সাংবাদিক

ঠাকুরগাঁও-১ ভোটকে সামনে রেখে নির্বাচনী এলাকায় টানা তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৭ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ৩০ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্যটি জানিয়েছেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে পাঠানো ইসির এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২৮ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ২৯ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব/প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া আগামী ২৭ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ৩০ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন, দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যেকোনো যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্ট (যথাযথ নিয়োগপত্র/পরিচয়পত্র থাকা সাপেক্ষে) এর জন্য ১টি গাড়ি (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচলের অনুমতি প্রদান করা যাবে।

সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত যানবাহন/মোটরসাইকেল নির্বাচন কমিশন/রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচলের অনুমতি প্রদান করা যাবে।

আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত চলবে প্রচারণা।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন–মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
৬২৬ Time View